রাতে রাস্তায় বাস রাখতে গেলে এবার থেকে দিতে হবে নাইট পার্কিং : অর্জুন সিং
প্রতীতি ঘোষ, বারাকপুর: সোমবার সন্ধ্যায় কাকিনাড়া নারায়নপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে এসে বাসের পার্কিং নিয়ে পরিবহন দফতরের কড়া সিদ্ধান্ত জানিয়ে দিলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, ‘রাতের রাস্তায় বাস রাখতে গেলে এবার থেকে দিতে হবে ৭০০ টাকা নাইট পার্কিং।’ এদিন পরিবহন মন্ত্রী অর্জুন সিং সরকার চালানো বা কোনো দফতর চালানোর ক্ষেত্রে এককভাবে আধিকারিকদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে মন্ত্রীদের আরো বেশি সচেতন সজাগ থাকার কথা বলেন। তার মতে সরকার চালাতে গিয়ে কখনো পলিটিক্যাল লিডারদের ব্যুরোক্রাসির ওপর নির্ভর হলে চলবে না!! তাদেরও সজাগ থাকতে হবে। তবে সব আধিকারিকরা খারাপ হন না কিন্তু কিছু কিছু থাকেন যারা ঠিকভাবে কাজ করেন না এদিক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেকটি সরকারি দফতরের খোলনলচে পালটানোর ওপর জোর দেখিয়েছেন। আগের সরকারের সময়ে পরিবহন দফতর যে ডাইরেক্টর দেখছিলেন তিনি কাজে দক্ষ ছিলেন না!! তাকে সড়িয়ে একজন আইএএস অফিসারকে আনা হয়েছে। এখন পরিবহণ দফতরের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।’ এদিন পরিবহণ মন্ত্রী উদাহরন টেনে বলেন, বর্ধমান থেকে একজন তাকে ফোন করে জানান, সোমবার থেকে বর্ধমানে ১৩০টি মিনিবাস ধর্মঘট করবে টোটো চালকদের সঙ্গে কোনো সমস্যার জেরে এই অচলাবস্থার জেরে এই অচলাবস্থা সৃষ্টি হচ্ছিল। সঙ্গে সঙ্গে পরিবহন দফতরের সচিবকে ফোন করে ওনাকে টোটো কেন বাস রাস্তায় এখনো চলছে সেই নিয়ে আদেশ দেন মন্ত্রী। কাজ শুরু হয়। এভাবে ব্যুরোক্র্যাটদের ওপর নির্ভরশীল না হয়ে সজাগ দৃষ্টি রাখার বার্তা দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তবে এদিন শুধু রাজনৈতিক কথাই বলেননি মন্ত্রী। তিনি এদিন রাজ্যের বিশেষ করে বারাকপুর শিল্পাঞ্চলে আগে যেভাবে খেলোয়াড় তৈরি হতো সেই নিয়েও কথা বলেন তিনি বলেন আগে যেভাবে খেলোয়ার তৈরি হয়ে এসেছে এই গ্রাম বাংলায় সেইটা আগের সরকারগুলি উদাসীনতায় অনেকটাই বন্ধ হয়ে গেছে। কিন্তু বর্তমান বিজেপি সরকার খেলাধূলায় রাজ্যকে এগিয়ে নিতে চায়। খেলোয়াড় তৈরি করতে চায়। এদিন পরিবহন মন্ত্রী অর্জুন সিং দাবি করেন আগের সরকার অবৈধভাবে মাঠগুলিও দখল করে নিয়েছিল যার ফলে খেলোয়াড়রা প্র্যাকটিস করার জায়গায় পায়নি। কিন্তু এবার সেটা অনেকটাই বন্ধ করা সম্ভব হয়েছে নতুন সরকারের আমলে। প্রসঙ্গত, একটা সময় কলকাতার মাঠগুলোতে জেলা ওশহরতলির ছেলেরা দাপিয়ে ফুটবল খেলতেন। তবে আজ সবই অতীত। পুরানো স্মৃতি রোমন্থন করে রাজ্যের ক্রীড়াপ্রেমী মন্ত্রী অর্জুন সিং বলেন, ‘একটা সময় কলকাতার মাঠগুলোতে দাপিয়ে ফুটবল খেলতেন জেলা ও শহরতলি থেকে উঠে আসা খেলোয়াড়রা। এখন তো কলকাতার মাঠগুলোতে বিদেশিরা দখল নিয়েছে। মন্ত্রীর পরামর্শ, জেলা ও শহরতলির বুক থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে হবে। উক্ত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে এদিন হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত, ভাটপাড়া পুরসভার তদন্ত কমিটির চেয়ারপার্সন হিমাংশু সরকার-সহ ক্রীড়াপ্রেমীরা।