শুক্রবার রাতে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মীরা ভট্টাচার্য।৭৬ বছর বয়সি মীরা গত দু’সপ্তাহ ধরে পেটের ব্যথায় ভুগছিলেন।শুক্রবার তীব্র পেটের ব্যথা শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।তিন বিশেষজ্ঞকে নিয়ে গঠন করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড।শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ। শুক্রবার রাতেই তাঁকে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তাঁর বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মীরার শারীরিক অবস্থা স্থিতিশীল।ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি করানো হয় মীরাকে? জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে মাঝে মধ্যেই...
শুক্রবার রাতে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মীরা ভট্টাচার্য।৭৬ বছর বয়সি মীরা গত দু’সপ্তাহ ধরে পেটের ব্যথায় ভুগছিলেন।শুক্রবার তীব্র পেটের ব্যথা শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।তিন বিশেষজ্ঞকে নিয়ে গঠন করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড।শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ। শুক্রবার রাতেই তাঁকে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তাঁর বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মীরার শারীরিক অবস্থা স্থিতিশীল।
ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি করানো হয় মীরাকে? জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে মাঝে মধ্যেই পেটের ব্যথায় ভুগছিলেন মীরা। শুক্রবার তীব্র যন্ত্রণা শুরু হয়। এর পরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে।হাসপাতালের তরফে জানানো হয়েছে, মীরা ভট্টাচার্যের চিকিৎসার জন্য একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী।
এদিন সকালে তাঁর বেশ কয়েকটি মেডিক্যাল টেস্ট হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকের একটি দল তাঁর স্বাস্থ্যের উপরে নজর রাখছে। নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। পাশাপাশি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, মীরার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।