অসুরদের থেকে দূরে থাকুন : মুখ্যমন্ত্রী

অসুরদের থেকে দূরে থাকুন : মুখ্যমন্ত্রী

কলকাতা: দেশবিরোধী শক্তিকে প্রতিহত করার জন্য সোমবার ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কলকাতায় একাধিক গণেশ পুজোর উদ্বোধন করেন ও পুজোয় শামিল হন মুখ্যমন্ত্রী। এদিন প্রথমে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘর গণেশ পুজোর উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) বিধায়ক রুদ্রনীল ঘোষ, জীতেন্দ্র তিওয়ারি ও আরো অনেকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘অসুরদের থেকে সাবধানে থাকতে হবে। দেশবিরোধী শক্তির থেকে দূরে থাকতে হবে। আমরা সবাই ভারতীয় ও সনাতনী। দেশের সনাতনী ঐতিহ্য ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে।’ তিনি তৃণমূল ও বামপন্থীদের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কলকাতায় কেন গণেশ পুজো বেশি হচ্ছে তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন।...