সর্বশেষ সংবাদ:

নিজস্ব সংবাদদাতা, বড়জোড়া: সোমবার বড়জোড়া চৌমাথা মোড়ে এক লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুটার আরোহীকে পেছন থেকে সজোরে ধাক্কা মারলে স্কুটার আরোহী ছিটকে রাস্তার পাশে পড়েন। কিন্তু স্কুটারটি লরির ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। লরির চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে দুর্গাপুর অভিমুখে বেরিয়ে যায়। টহলরত পুলিশ গাড়ি নিয়ে পেছন পেছন লরিটিকে ধাওয়া করে। চালক আতঙ্কে দুর্গাপুর ব্যারাজে কাছে এসে লরি থামিয়ে দামোদর নদের জলাধারে ঝাঁপ মারে। বড়জোড়ার ট্রাফিক ওসি বিপ্লব চড়চড়ি, ও এনভিএফ কর্মী গোবিন্দ রজক জলাধার থেকে চালক লক্ষ্মণ যাদবকে ধরে আনেন।