ফিজিক্সওয়ালার নতুন স্কলারশিপ

ফিজিক্সওয়ালার নতুন স্কলারশিপ

মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে ফিজিক্সওয়ালা নিয়ে এলো তাদের বার্ষিক স্কলারশিপ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘পিডব্লিএনএসএটি ২০২৬’। এবছর তারা স্কলারশিপের চতুর্থ এডিশন শুরুর কথা ঘোষণা করেছে। অনলাইন মোডে ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে যেকোনো দিন যেকোনো সুবিধাজনক সময়ে পরীক্ষা দেওয়া যাবে। অফলাইন মোডে পরীক্ষা হবে ৩, ৪, ১০ আর ১১ অক্টোবর দেশজুড়ে যেকোনো পিডব্লু বিদ্যাপীঠ, পাঠশালা ও টিউশন সেন্টারে।