নবান্নে মুখ্যমন্ত্রী-কাফুর সাক্ষাৎ

নবান্নে মুখ্যমন্ত্রী-কাফুর সাক্ষাৎ

সুখবর ব্যুরো, কলকাতা: ইতিহাসের অপেক্ষায় যুবভারতী। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সেই ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি নিয়ে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার কাফু। বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবেও। ম্যাচকে ঘিরে রাজ্য সরকারের তরফে সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা ব্যবস্থা থেকে দর্শক নিয়ন্ত্রণ, যান চলাচলের পরিকল্পনা, প্রোটোকল ও আন্তর্জাতিক মানের আয়োজন-বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এআইএফএফ ও রাজ্য ক্রীড়া দফতর যৌথ ভাবে ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি টিকিট বিক্রি ও অন্যান্য পরিকাঠামোগত...