সৈকত হালদার
মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা নতুন নয়। এর আগে আমরা মঞ্চে দেখেছি প্রয়াত অজিত পাঁজা, তারপর দেখেছি সাংসদ পার্থ ভৌমিককে। আর ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ বা শবরী মুখার্জি তো রঙ্গমঞ্চ থেকে রাজনীতির আঙিনায় এসেছেন। অনেকেই জানেন না বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারও মঞ্চে অভিনয় করেন। এবার রঙ্গমঞ্চে দেখা যাবে বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদারকে।
তাঁকে ‘রঙ্গ অপেরা’ দলের নাটক ‘কেশরী হত্যা?’তে অভিনয় করতে দেখা যাবে। রঙ্গ অপেরার প্রযোজনায় ‘কেশরী হত্যা?’ নাটকে অটল বিহারী বাজপেয়ীজীর চরিত্রে অভিনয় করছেন শিক্ষাবিদ, সংস্কৃতিপ্রেমী কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীকে। নাটককার সঞ্জয় আচার্য ও নির্দেশক দেবাশিস বিশ্বাস। তাঁর লেখা নাটকে কেন্দ্রীয় মন্ত্রী অভিনয় করতে...
সৈকত হালদার
মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা নতুন নয়। এর আগে আমরা মঞ্চে দেখেছি প্রয়াত অজিত পাঁজা, তারপর দেখেছি সাংসদ পার্থ ভৌমিককে। আর ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ বা শবরী মুখার্জি তো রঙ্গমঞ্চ থেকে রাজনীতির আঙিনায় এসেছেন। অনেকেই জানেন না বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারও মঞ্চে অভিনয় করেন। এবার রঙ্গমঞ্চে দেখা যাবে বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদারকে।
তাঁকে ‘রঙ্গ অপেরা’ দলের নাটক ‘কেশরী হত্যা?’তে অভিনয় করতে দেখা যাবে। রঙ্গ অপেরার প্রযোজনায় ‘কেশরী হত্যা?’ নাটকে অটল বিহারী বাজপেয়ীজীর চরিত্রে অভিনয় করছেন শিক্ষাবিদ, সংস্কৃতিপ্রেমী কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীকে। নাটককার সঞ্জয় আচার্য ও নির্দেশক দেবাশিস বিশ্বাস। তাঁর লেখা নাটকে কেন্দ্রীয় মন্ত্রী অভিনয় করতে রাজি হওয়ায় খুব খুশি নতুন নাটককার সঞ্জয় আচার্য। শ্যামপ্রসাদ মুখার্জির জীবন নিয়ে এই নাটক। শ্যামাপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন দলের কর্ণধার অধিকারী কৌশিক নিজে। তবে এই নাটক তাঁরা আগে থেকেই অভিনয় করছেন। নাটকের অভিনয়ে একসময়ে হাজির ছিলেন সুকান্ত মজুমদার নিজেও। কেন্দ্রীয় মন্ত্রীকে কীভাবে রাজি করালেন? জাতীয়তাবাদী নাট্যব্যক্তিত্ব অধিকারীকেশরাকৌশিক জানান, ‘তিনি আমাদের এই নাটক দেখে আপ্লুত হন। নিজের বালুরঘাটের মানুষ তিনি। বালুরঘাট নাটকের শহর। ফলে ছোটোবেলা থেকে সংস্কৃতির সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। আমরা তারপর ওঁকে প্রস্তাব দিই এই নাটকের এই চরিত্রটিতে অভিনয়ের জন্য। কিন্তু প্রাথমিকভাবে তিনি সময়ের অভাবে বিষয়টি নিয়ে ততটা এগোতে পারেননি। পরে সময় বার করেন আর তিনি অত্যন্ত উৎসাহিত হন। আর সেই কারণেই শেষ পর্যন্ত এই নাটকে তাঁর আগমন। বলা চলে, মঞ্চে এই প্রথম দেখা যাবে তাঁকে।’ অধিকারী কৌশিক জানান, এই নাটক শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে লেখা। তাঁর জীবনকাহিনি এখানে বলা হয়েছে। বাংলা ভাগ থেকে তাঁর কাশ্মীর যাত্রা আর কাশ্মীরে শ্যামপ্রসাদের মৃত্যুর বিষয়টিও এই নাটকে উঠে আসবে। আর সেখানেই অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন সুকান্ত। ভারতীয় রাজনীতির ক্ষেত্রে আর প্রথমে অখিল ভারতীয় জনসঙ্ঘ ও পরে বিজেপি’র জন্মকাল থেকে বিস্তারের দীর্ঘসময় জুড়ে বাজপেয়ী এক বিস্তৃত নাম। প্রাক্তন প্রধানমন্ত্রী, কবি থেকে শুরু করে তাঁর নানা পরিচয়। সেই দলেরই উত্তরসূরী সুকান্ত তাঁর চরিত্রে অভিনয় করবেন, এ নিঃসন্দেহে বাংলায় এক নতুন চমক ও ইতিহাস। দলের সূত্রে জানা গেছে, দু-চারদিনের মধ্যে নাটকের মহড়া শুরু হবে। আর মাসখানেকের মধ্যে নাটক মঞ্চস্থ হবে।