তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে ৮ পুণ্যার্থীর মৃত্যু! গ্রেফতার মালিককে

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে ৮ পুণ্যার্থীর মৃত্যু! গ্রেফতার মালিককে

শ্রাবণের শেষ সোমবারে তারাপীঠে পুজো দিতে গিয়ে ‘বিদেশিনী’ নামের একটি পাঁচতলা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত আট জন পুণ্যার্থী। মর্মান্তিক এই ঘটনার পরই গাফিলতি ও সুরক্ষাবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হল হোটেলের মালিক কল্যাণ পালকে।পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই পাঁচতলা হোটেলে আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তে তা একতলা ও দোতলায় ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিং। ঘটনাস্থল থেকে পুলিশ ও দমকলকর্মীরা মোট ২২ জনকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যান, যাঁদের মধ্যে ৯ জন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। এ পর্যন্ত দুই শিশু, এক নারী...