পড়ুয়াদের উদ্যোগে ‘আশার আলো’

পড়ুয়াদের উদ্যোগে ‘আশার আলো’

বুনিয়াদপুর: ইচ্ছে থাকলে উপায় হয়। উদ্যোগটাই আসল কথা। প্রমাণ করে দিলেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর কলেজের কয়েকজন পড়ুয়া। পকেটে টাকা কম। কিন্তু বুকে সাহস অনেক। পড়াশোনার ফাঁকে রাস্তায়, বাসস্ট্যান্ডে বা পার্কে ‘ইউ হেল্প আস’ লেখা বাক্স নিয়ে ঘোরেন রামিস ইসলাম, দীপক বৈশ্য, ইমানুর আমিনরা। বছর কয়েক আগে নিজেরা চাঁদা তুলে শুরু করেছিলেন সমাজসেবা। নাম দিয়েছিলেন ‘আশার আলো’। এখন তাঁদের লড়াই ২ শিশুকে ঘিরে। নারায়ণপুরের ৫বছরের ঋষিরাজ দাস। থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ডাক্তাররা বলেছেন, বোনম্যারো ট্রান্সপ্লান্ট করাতে হবে। খরচ প্রায় ৪৮ লাখ টাকা। বাবা দেবরাজ দাস টোটো চালান। এই টাকা জোগাড় করা তাঁর কাছে স্বপ্ন। সেই স্বপ্নে ভরসা জোগাচ্ছে ‘আশার আলো’। এখনো পর্যন্ত ৪৫...