নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: পড়াশোনায় সাফল্য অর্জনকারী কৃতী ও সমাজের সুবিধা বঞ্চিত অংশ থেকে উঠে আসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে রবিবার বর্ধমান টাউন হলে আয়োজিত অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পেনশনার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মোট ৬৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের বর্ধমান সার্কেলের সম্পাদক অশোককুমার দে জানান, ‘৬৩জনের মধ্যে ৬২ জনই সমাজের সুবিধাবঞ্চিত বা প্রান্তিক অংশ থেকে উঠে এসেছে। প্রতিকূল আর্থিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেও পড়াশোনা চালিয়ে ভালো ফল করার জন্য তাদের বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে। বাকি একজন এআইপিএনবিপিএ’র সদস্যর সন্তান যে বোর্ড পরীক্ষায় ৭৫% বা তার বেশি নম্বর পেয়েছে। বাঁকুড়া, বীরভূম, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ,...
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: পড়াশোনায় সাফল্য অর্জনকারী কৃতী ও সমাজের সুবিধা বঞ্চিত অংশ থেকে উঠে আসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে রবিবার বর্ধমান টাউন হলে আয়োজিত অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পেনশনার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মোট ৬৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের বর্ধমান সার্কেলের সম্পাদক অশোককুমার দে জানান, ‘৬৩জনের মধ্যে ৬২ জনই সমাজের সুবিধাবঞ্চিত বা প্রান্তিক অংশ থেকে উঠে এসেছে। প্রতিকূল আর্থিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেও পড়াশোনা চালিয়ে ভালো ফল করার জন্য তাদের বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে। বাকি একজন এআইপিএনবিপিএ’র সদস্যর সন্তান যে বোর্ড পরীক্ষায় ৭৫% বা তার বেশি নম্বর পেয়েছে। বাঁকুড়া, বীরভূম, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই ১২ জেলা থেকে পড়ুয়ারা অনুষ্ঠানে যোগ দেয়। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে মায়েদের ভূমিকার স্বীকৃতি হিসেবে এদিন ১৩জন মাকেও সংবর্ধনা জানানো হয়। সংগঠনটি এখন ২৩ জন শিক্ষার্থীকে মাসে ৫০০-১০০০ টাকা হারে বৃত্তি দিচ্ছে।’ অনুষ্ঠানে
শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্রের ৬ কৃতী ব্যক্তিকেও সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন উদ্ভিদ ও কৃষি-ন্যানোপ্রযুক্তি নিয়ে কাজ করা আচার্য চিত্তরঞ্জন কোলে, ও পোলিওজয়ী হুইলচেয়ার ব্যবহারকারী পর্বতারোহী ড. রূপিন্দর কৌর, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার ২০২৫-এর বিজয়ী কল্লোল ভট্টাচার্য, গ্রামীণ বাংলার নারী ফুটবল প্রশিক্ষক ভারতী মুদি, যোগ প্রশিক্ষক ও যোগচ্যাম্পিয়ন টিনা খাতুন আর বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর স্বর্ণপদকজয়ী সম্পূর্ণাশীল। সংগঠনের দাবি, চাকরিরত অবস্থায় ১৯৯৬ সাল থেকেই এআইপিএনবিপিএ’র মাধ্যমে কৃতী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তার কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন সদস্যরা। অবসরের পরও সেই উদ্যোগ চালিয়ে যেতে ২০২৫ সালে এআইপিএনবিপিএ’র ব্যানারে প্রথম সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। গত বছরের সাফল্যের পর এবার দ্বিতীয়বার এই কর্মসূচি করা হল। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার ও দুর্গাপুর জোনাল ম্যানেজার সঞ্জীব কুমার, এআইপিএনবিপিএ’র সাধারণ সম্পাদক দিলীপ সাহাসহ ব্যাঙ্ক ও বিভিন্ন সংগঠনের পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন।