বাঁকুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবায় আভা আইডি চালু

বাঁকুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবায় আভা আইডি চালু

দীপেন ঢাং, বাঁকুড়া: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা আরো সহজ করে তুলতে আভা আইডি চালু হতে চলেছে। এখন থেকে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে হলে আধার কার্ডের পাশাপাশি আভা আইডি কার্ড লাগবে। এই হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীদের হয়রানি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ডিজিটাল হেলথ আইডির মাধ্যমে একজন রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য পরে দরকারে ব্যবহারের জন্য সংরক্ষিত রাখা যাবে। এতে চিকিৎসা পরিষেবা আরো প্রসারিত, সংগঠিত ও সঠিক হবে। চিকিৎসা ব্যবস্থা আরো ডিজিটাল হয়ে উঠবে। আধার কার্ড দেখে হাসপাতাল থেকেই রোগীর আভা আইডি তৈরি করে দেওয়া হচ্ছে। এতে বিভিন্ন সময়ে করা সব পরীক্ষা, চিকিৎসার নথি ও রোগীর...