ব্রাজিলের আগে পানামা পরীক্ষা ভারতের

ব্রাজিলের আগে পানামা পরীক্ষা ভারতের

নিজস্ব সংবাদদাতা, দিল্লি: ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের আগেই আরও এক বিশ্বকাপ খেলা দেশের মুখোমুখি হতে চলেছে ভারত। ২৬ সেপ্টেম্বর ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচে পানামার বিরুদ্ধে খেলবে সুনীল ছেত্রীর উত্তরসূরিরা। এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা পানামা এ বারই বিশ্বকাপে খেলেছে। ফলে ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে পানামার ম্যাচটি সন্দেশ জিঙ্গানদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হয়ে উঠতে পারে। পানামার ফুটবল ফেডারেশনের সঙ্গে ইতিমধ্যেই ‘লেটার অফ ইনটেন্ট’ সই করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ম্যাচটি কোথায় হবে, তা অবশ্য এখনও জানানো হয়নি। পানামার পাশাপাশি বিশ্বকাপে খেলা কেপ ভার্দের বিরুদ্ধেও ভারতের খেলার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে নিউজিল্যান্ড সফরও রয়েছে ভারতীয় দলের। এআইএফএফের এক শীর্ষকর্তার...