মেদিনীপুরে বন্যা দুর্গতদের সবরকম সাহায্য করা হয়েছে: রাজেশ মাহাতো

মেদিনীপুরে বন্যা দুর্গতদের সবরকম সাহায্য করা হয়েছে: রাজেশ মাহাতো

সুমনকুমার দাস, খড়গপুর: মঙ্গলবার ঝাড়গ্রামের মাণিক পাড়া হাইস্কুলে ইউএএল বেঙ্গলের সিএসআর প্রকল্পে তৈরি নতুন মুক্তমঞ্চর উদ্বোধন অনুষ্ঠান এসে ‘সুখবর’ এর সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতো বলেন, ‘মুখ্যমন্ত্রী সবঙের বন্যা পরিস্থিতি দেখতে এসে আমাকে বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের সামগ্রিক পরিস্থিতির ওপর নজরদারির দায়িত্ব দিয়েছিলেন। এর আগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, পটাশপুরে বন্যার সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সবঙে আমি কয়েকদিন থেকে দুর্গতদের সব ধরণের সাহায্য কাজের তদারকি করেছি। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবঙে বন্যা কবলিত এলাকায় এসে বলেছিলেন, ‘রাজেশ মাহাতোকে এখানে রেখে গেলাম। সকলকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত উনি আরো ২ দিন...