রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থা আমূল বদলাতে চলেছে: স্বাস্থ্যমন্ত্রী

রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থা আমূল বদলাতে চলেছে: স্বাস্থ্যমন্ত্রী

বিপুন ভট্টাচার্য, বর্ধমান: গত বৃহস্পতিবার থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল আর বর্ধমান মেডিক্যাল কলেজে টানা ‘সারপ্রাইজ ভিজিট’ করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। কয়েকদিন পূর্ব বর্ধমানেই থেকে হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা, রোগীদের খাবার, পরিকাঠামো, সংক্রমণ নিয়ন্ত্রণ, অ্যাম্বুল্যান্স পরিষেবা ও দালালচক্রের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। রবিবার সেই পরিদর্শনের ভিত্তিতে তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাগৃহে পুলিশ-প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিক, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। হিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে একাথিক ক্ষেত্রে পরিবর্তন ও নতুন নিয়ম চালুর কথা জানান শারদ্বত মুখোপাধ্যায়। সরকারি হাসপাতালের রোগীদের খাবারের মান ও পরিবেশন ব্যবস্থার ব্যাপারে বিশেষ গুরুত্ব...