রান্নার গ্যাসের কেওয়াইসি’র সময়সীমা বাড়ল

রান্নার গ্যাসের কেওয়াইসি’র সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিনিধি: এলপিজি গ্রাহকদের জন্য

স্বস্তির খবর। গ্যাসের কেওয়াইসি আপডেটের সময়সীমা ফের বাড়ানো হল। এলপিজি সিলিন্ডার পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। প্রথমে ই-কেওয়াইসি আপডেটের ডেডলাইন ছিল ১৬ অগস্ট। তারপর তা বেড়ে হয় ২৩ অগস্ট। কিন্তু, নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনেকেই ই-কেওয়াইসি শেষ করতে পারেননি। তাই গ্রাহকদের কথা ভেবেই সব তেল বিপণন সংস্থা ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই বিষয়ে সরকারের তরফে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াম-এই ৩ রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা গত কয়েক সপ্তাহ ধরেই গ্রাহকদের ই-কেওয়াইসি করার পরামর্শ দিচ্ছে। ঘরোয়া দরে এলপিজি সিলিন্ডার পেতে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে ই-কেওয়াইসি-র...