রাস্তা নোংরা করা আর বেআইনি পার্কিংয়ে মঙ্গলবার থেকে জরিমানা

রাস্তা নোংরা করা আর বেআইনি পার্কিংয়ে মঙ্গলবার থেকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাস্তা পরিচ্ছন্ন রাখতে ও বেআইনি পার্কিং জবরদখলমুক্ত করতে কাল মঙ্গলবার থেকেই কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। কাল ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় কফ, থুতু ফেললেই দিতে হবে জরিমানা। এ ব্যাপারে কলকাতাসহ অন্যান্য পুরসভা ও পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে নয়া সরকার ক্ষমতায় এসেই রাস্তাঘাট জবরদখলমুক্ত করতে উদ্যোগ নেয়। এ ব্যাপারে জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাস্তায় থুতু, পানের পিক, নোংরা আবর্জনা, প্লাস্টিক ফেললে অন্তত ২০০ টাকা জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। রাস্তায় বেআইনি পার্কিং রুখতে অ্যাপ চালু করে রাজ্য সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই অ্যাপের মাধ্যমে জানা যাবে কোন...