নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অভিন্ন দেওয়ানি বিধি
(ইউসিসি) কার্যকর করার জন্য তৈরি উচ্চ পর্যায়ের কমিটি প্রথম বৈঠকে বসবে আগামী ৩ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে তৈরি করা হয় এই কমিটি। শুধু অভিন্ন দেওয়ানি বিধিই নয়, ধর্ম পরিবর্তন ও লাভ জিহাদের বিরুদ্ধেও রাজ্য সরকার আইন আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন।
সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী দিন সরকারের কাজ হবে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা। এ নিয়ে বিধানসভায় বিস্তারিত জানানো হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘৩ সেপ্টেম্বর ওই কমিটি প্রথম বৈঠকে বসবে। এই কমিটি যত তাড়াতাড়ি সম্ভব...
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অভিন্ন দেওয়ানি বিধি
(ইউসিসি) কার্যকর করার জন্য তৈরি উচ্চ পর্যায়ের কমিটি প্রথম বৈঠকে বসবে আগামী ৩ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে তৈরি করা হয় এই কমিটি। শুধু অভিন্ন দেওয়ানি বিধিই নয়, ধর্ম পরিবর্তন ও লাভ জিহাদের বিরুদ্ধেও রাজ্য সরকার আইন আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন।
সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী দিন সরকারের কাজ হবে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা। এ নিয়ে বিধানসভায় বিস্তারিত জানানো হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘৩ সেপ্টেম্বর ওই কমিটি প্রথম বৈঠকে বসবে। এই কমিটি যত তাড়াতাড়ি সম্ভব তাদের রিপোর্ট জমা দেবে। যেদিন কমিটি রিপোর্ট দেবে, তারপরই বিধানসভার অধিবেশন ডেকে পেশ করে দেওয়া হবে। অভিন্ন দেওয়ানি বিধি রাজ্যে কার্যকর হবেই।’ এছাড়াও তিনি জানান, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করাই শুধু নয়, যেভাবে ধর্ম পরিবর্তন করা হচ্ছে, তা করতে দেওয়া হবে না। লাভ জিহাদ বরদাস্ত করা হবে না বলে সাফ জানান
মুখ্যমন্ত্রী। গত ২ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করার সিদ্ধান্ত অনুমোদন হয়। বিজেপি শাসিত অন্য রাজ্যে যে পদ্ধতিতে অভিন্ন দেওয়ানি বিধি বিল কার্যকর হয়েছে পশ্চিমবঙ্গর ক্ষেত্রেও একই পদ্ধতি নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। রাজ্য সরকার এরমধ্যেই ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’ নামে একটি খসড়া বিল তৈরি করেছে। এর লক্ষ্য, ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায় নির্বিশেষে রাজ্যর সমস্ত বাসিন্দার জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, উইল-সহ ও উইলবিহীন উত্তরাধিকার-সহ ব্যক্তিগত দেওয়ানি বিষয়ে একটি অভিন্ন আইনি কাঠামো গড়ে তোলা। অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল খতিয়ে দেখবে ওই কমিটি।
রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ওই কমিটিতে আছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, দিল্লিতে পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনার দুষ্মন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক শত্রুঘ্ন সিং, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, নৃতত্ত্ববিদ রত্না ভট্টাচার্য, শিক্ষাবিদ গোপালচন্দ্র মিশ্র, কলকাতা হাই কোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক ও প্রশাসনিক বিশেষজ্ঞ নির্মাল্য ভট্টাচার্য।