এবার কি অভিষেক, জল্পনা
কলকাতা: সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতেই গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনি জমি দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেকের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়কে গ্রেফতার করল রাজ্য পুলিশের সিআইডি। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিন দুপুর ১-৩৫ মিনিটে সিআইডি আর এসটিএফের জওয়ানরা সুমিতকে গ্রেফতার করতে বৃহস্পতিবার ১২১ কালীঘাট রোডের বাড়িতে গেলে অভিষেকের বাউন্সারের সঙ্গে মৃদু ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়। পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে সুমিতকে বাড়ি থেকে বের করে আনে। যদিও সুমিতের বস অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন চিকিৎসার কারণে দেশের বাইরে রয়েছেন। গেট খুলতেই সাদা ফুল শার্ট ও কালো...
এবার কি অভিষেক, জল্পনা
কলকাতা: সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতেই গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনি জমি দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেকের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়কে গ্রেফতার করল রাজ্য পুলিশের সিআইডি। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিন দুপুর ১-৩৫ মিনিটে সিআইডি আর এসটিএফের জওয়ানরা সুমিতকে গ্রেফতার করতে বৃহস্পতিবার ১২১ কালীঘাট রোডের বাড়িতে গেলে অভিষেকের বাউন্সারের সঙ্গে মৃদু ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়। পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে সুমিতকে বাড়ি থেকে বের করে আনে। যদিও সুমিতের বস অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন চিকিৎসার কারণে দেশের বাইরে রয়েছেন। গেট খুলতেই সাদা ফুল শার্ট ও কালো ট্রাউজার্স পরা সুমিতকে দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে ঘিরে ফেলে। সিআইডি সূত্রে খবর, শুক্রবার তাঁকে মেদিনীপুরের আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে সিআইডি। সুমিতের গ্রেফতারি প্রসঙ্গে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায় গ্রেফতার হয়েছেন। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠতে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিআইডি।’ প্রসঙ্গত, এদিনই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের আদেশের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারিদিকে ঘিরে ফেলেছিল এসটিএফ ও সিআইডি-র আধিকারিকরা। সেখান থেকেই গ্রেফতার করে সুমিত রায়কে ভবানীভবনে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে এসএসকেএমে সুমিতের স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়। এদিন দুপুরেই শালবনীর সরকারি জমির কোটি কোটি টাকার দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট তাঁর রক্ষাকবচ তুলে নেয়। এরপরই তৎপর হয়েছিলেন সিআইডি আধিকারিকরা। এদিন সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানায়, সুমিতকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সুমিত তদন্তে সঠিকভাবে সহযোগিতা করেননি। এরপর জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন সুমিত রায়। এমন খবর এসে পৌঁছোতেই তাঁকে গ্রেফতার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। শালবনী থানায় জমি দুর্নীতির মামলার চার্জশিটও হয়ে গেছে এরমধ্যেই। এই মামলায় আগে ২জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলাতেই গ্রেফতার করা হল সুমিত রায়কে। এই মামলায় আগেই পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুজয় হাজরা ও আরো একজনকে গ্রেফতার করা হয়েছিল। মোট ৪জনের নামে আদালতে চার্জশিটও জমা পড়েছে। সেই মামলার তদন্ত চলছিল। এই জমি দুর্নীতি মামলায় তথ্য উঠে এসেছিল যে মেদিনীপুরে একটা চক্র চলছিল যাঁরা বিভিন্ন জায়গায় জমির জাল দলিল তৈরি করে জমি বিক্রি করত। সেখানে আগের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের একটা অংশকে প্রভাবিত করা হয়েছিল। শালবনী থানায় অভিযোগ দায়ের করার পর সেই মামলার তদন্ত শুরু করার পর সুজয় হাজরাকে ও আরো একজনকে গ্রেফতার করে। পরে সিআইডি সেই মামলায় তদন্ত শুরু করে। তারা জানতে পারে যে এই চক্রর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের সরাসরি যোগযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ১৫ দিন ধরে সুমিত রায়কে নজরবন্দি করে রাখা হয়েছিল। এতদিন রক্ষকবচ ছিল, কিন্তু যেই মুহূর্তে আগাম জামিনের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল, সেই মুহূর্তে সুমিত রায়কে গ্রেফতার করা হল।