নিজস্ব প্রতিনিধি: বন্ধন ব্যাঙ্ক মাস্টারকার্ড-এর সহযোগিতায় তাদের নতুন ক্রেডিট কার্ড পোর্টফোলিও চালুর ঘোষণা করেছে। গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি ব্যাঙ্কের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বন্ধন ব্যাঙ্কের লোগোতে থাকা চিরন্তন শিখা, যা মানুষের জীবনকে সমৃদ্ধ করার প্রতি ব্যাঙ্কের অঙ্গীকারের প্রতীক, তার থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন এই ক্রেডিট কার্ড সিরিজ চালু করা হয়েছে ৪টি ভ্যারিয়েন্টে- স্পার্কস, ইগনাইট, ফ্লেয়ার ও লুমিনা। এইসব ক্রেডিট কার্ডের উদ্বোধন করেন বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভঅফিসার পার্থপ্রতিম সেনগুপ্ত, মাস্টারকার্ড-এর প্রেসিডেন্ট, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া গৌতম আগরওয়াল, বন্ধন ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাবুর, হেড, ক্রেডিট কার্ডস...
নিজস্ব প্রতিনিধি: বন্ধন ব্যাঙ্ক মাস্টারকার্ড-এর সহযোগিতায় তাদের নতুন ক্রেডিট কার্ড পোর্টফোলিও চালুর ঘোষণা করেছে। গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি ব্যাঙ্কের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বন্ধন ব্যাঙ্কের লোগোতে থাকা চিরন্তন শিখা, যা মানুষের জীবনকে সমৃদ্ধ করার প্রতি ব্যাঙ্কের অঙ্গীকারের প্রতীক, তার থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন এই ক্রেডিট কার্ড সিরিজ চালু করা হয়েছে ৪টি ভ্যারিয়েন্টে- স্পার্কস, ইগনাইট, ফ্লেয়ার ও লুমিনা। এইসব ক্রেডিট কার্ডের উদ্বোধন করেন বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভঅফিসার পার্থপ্রতিম সেনগুপ্ত, মাস্টারকার্ড-এর প্রেসিডেন্ট, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া গৌতম আগরওয়াল, বন্ধন ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাবুর, হেড, ক্রেডিট কার্ডস পীযূষ ঝা, আর বন্ধন ব্যাংক ও মাস্টারকার্ড-এর অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। নতুন এই ক্রেডিট কার্ড পোর্টফোলিও বিভিন্ন গ্রাহক গোষ্ঠীর চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
স্পার্কস: গ্রোসারি ও অ্যাপারেল কেনাকাটায় অতিরিক্ত রিওয়ার্ড, ওয়েলকাম রিওয়ার্ড বোনাস, দেশীয় বিমানবন্দর লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বুকমাইশো অফার, জ্বালানির সারচার্জ মকুব আর ইএমআই-এ ক্যাশব্যাক সুবিধা।
ইগনাইট: গ্রোসারি ও ট্রাভেল খাতে অতিরিক্ত রিওয়ার্ড, ওয়েলকাম ও মাইলস্টোন রিওয়ার্ড, দেশীয় ও আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাক্সেস আর ইজিডাইনার সুবিধা।
ফ্লেয়ার: ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষভাবে তৈরি এই কার্ডে রয়েছে অ্যামাজন পে ভাউচার ওয়েলকাম সুবিধা হিসাবে, দেশীয় আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, বুকমাইশো ও ইজিডাইনার সুবিধা আর গলফ সুবিধা।
লুমিনা: আন্তর্জাতিক খরচে প্রিমিয়াম রিওয়ার্ড, ওবেরয় গিফ্ট ভাউচার ওয়েলকাম সুবিধা হিসাবে, দেশীয় ও আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাক্সেস, কনসিয়ার্জ পরিষেবা, বিমানবন্দরে মিট-অ্যান্ড-গ্রিট পরিষেবা, বুকমাইশো ও ইজিডাইনার সুবিধা আর গলফ সুবিধা। পার্থপ্রতিম সেনগুপ্ত, ম্যানেজিং ডিরেক্টর ও চিফ একজিকিউটিভ অফিসার, বন্ধন ব্যাঙ্ক, বলেন, ‘ক্রেডিট কার্ড চালু করা একটি ইউনিভার্সাল ব্যাঙ্ক হিসাবে আমাদের যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। মাস্টারকার্ড-এর সহযোগিতায় চালু হওয়া এই নতুন ক্রেডিট কার্ড পোর্টফোলিও ডিজিটাল-প্রথম ভারতের চাহিদা পূরণের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল আবেদন প্রক্রিয়া আর সহজ কার্ড পরিষেবা ব্যবস্থাপনা। স্পার্কস, ইগনাইট, ফ্লেয়ার আর লুমিনার মাধ্যমে আমরা এমন একটি বিস্তৃত পোর্টফোলিও তৈরি করেছি, যা জেন জেড থেকে শুরু করে উদীয়মান সচ্ছল গ্রাহক, অভিজ্ঞ ভ্রমণকারী আর প্রিমিয়াম লাইফস্টাইলপ্রেমী সকলের চাহিদা পুরণ করবে।’ এই প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের একজিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাবুর বলেন, ‘আমাদের ক্রেডিট কার্ড চালু করা বন্ধন ব্যাঙ্কের প্রোডাক্ট গ্রাহককেন্দ্রিক পোর্টফোলিওকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নানান ধরনের খরচের প্রয়োজনীয়তা ও গ্রাহকদের আকাঙক্ষার কথা মাথায় রেখে তৈরি এই পোর্টফোলিওর মাধ্যমে আমরা ডিজিটাল সুবিধা, অর্থবহ রিওয়ার্ড আর প্রাসঙ্গিক লাইফস্টাইল সুবিধাকে একসঙ্গে করছি। দ্রুত পরিবর্তনশীল ক্রেডিট কার্ড ইকোসিস্টেমে আমাদের উপস্থিতি সম্প্রসারণের সঙ্গে সঙ্গে আমরা আমাদের গ্রাহকদের জন্য আরো বেশি মূল্য তৈরি করতে আগ্রহী। গৌতম আগরওয়াল, প্রেসিডেন্ট, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া, মাস্টারকার্ড, বলেন, ‘ভারতের ক্রেডিট বাজার খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল গ্রহণযোগ্যতা বৃদ্ধি, গ্রাহকদের পরিবর্তিত প্রত্যাশা আর ভিন্নধর্মী পেমেন্ট অভিজ্ঞতার চাহিদা এই পরিবর্তনকে স্বরান্বিত করছে। মাস্টারকার্ড-এ আমরা নিরাপদ, নিরবচ্ছিন্ন আর উদ্ভাবনী পেমেন্ট সমাধানের মাধ্যমে আমাদের অংশীদারদের এই সুযোগ কাজে লাগাতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ বিভিন্ন জীবনধারা ও ব্যয় অভ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি বন্ধন ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ড পোর্টফোলিও রোজকার কেনাকাটা, ভ্রমণ, ডাইনিং, বিনোদন আর প্রিমিয়াম লাইফস্টাইল সংক্রান্ত খরচে আকর্ষণীয় সুবিধা ও রিওয়ার্ড দেবে। গ্রাহকরা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন ‘অ্যাপ্লাইসিসি ডট বন্ধন ডট ব্যাংক ডট ইন’এ অথবা তাঁদের নিকটতম শাখায় গিয়ে। কাছের বন্ধন ব্যাঙ্ক ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতে পরিষেবা দিচ্ছে। ৬,৪০০-এরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে এই ব্যাঙ্ক ৩.২ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে, যা দেশের সবস্তরে উন্নত মানের ব্যাঙ্কিং পরিব্বো পৌঁছে দেওয়ার তাদের লক্ষ্যকে আরো শক্তিশালী করছে ।