সর্বশেষ সংবাদ:

নিজস্ব সংবাদদাতা, চেন্নাই : চেন্নাইয়ের মাটিতে দীর্ঘ অপেক্ষার অবসান। ২০১২-১৩ মরসুমের পর ফের দলীপ ট্রফি ঘরে তুলল পূর্বাঞ্চল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ফাইনাল ড্র হলেও প্রথম ইনিংসের ৩৭২ রানের বিশাল লিডের সুবাদে চ্যাম্পিয়ন হল ঈশান কিষাণের দল। পাঁচ দিনের ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের রাশ ছিল পূর্বাঞ্চলের হাতেই। টস জিতে প্রথমে ব্যাট করে ৭০৮ রানের পাহাড় গড়ে পূর্বাঞ্চল। দলের অধিনায়ক ঈশান কিষাণ একাই করেন ২৭০ রান। ৩৩৪ বলে তাঁর বিধ্বংসী ইনিংস সাজানো ছিল একাধিক বাউন্ডারিতে। কুমার কুশাগ্রও দুরন্ত শতরান করেন। তাঁর ব্যাট থেকে আসে ১০১ রান। শিখর মোহনের ৮৫ রানও বড়ো স্কোর গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। জবাবে...