বর্ধমানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, মিলল নানা অনিয়ম

বর্ধমানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, মিলল নানা অনিয়ম

বিপুন ভট্টাচার্য, বর্ধমান: মঙ্গলবার বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচা হাবে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের সময় আধিকারিকদের নজরে আসে একাধিক ত্রুটি। মানুষের খাবার নিয়ে এই অনিয়ম সম্পর্কে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে দোকানদারদের কড়াভাবে সতর্ক করা। মঙ্গলবারের পর বুধবারও এই অভিযান অব্যাহত রইল। কোথাও খাদ্য সুরক্ষা দফতরের গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না পনির, আবার কোথাও ছানাতে মেশানো অ্যারারুট দেখে চোখ কপালে উঠল আধিকারিকদের। এই অভিযানেই মিললো ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে মিষ্টি তৈরির কারখানা। বুধবার সীতাভোগ ও মিহিদানার শহর বর্ধমানের বিভিন্ন নামি মিষ্টির দোকানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর। পরীক্ষায় মানোত্তীর্ণ হতে না পারায় নষ্ট করে দেওয়া হয় খারাপ পনির। একটি দোকান থেকে...