সর্বশেষ সংবাদ:

চিত্ত মাহাত, মেদিনীপুর: তৃণমূল জমানায় হাত খুলে কাজ করা যেত না। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সাংসদরা কাজ করতে পারতেন না বলে বিস্ফোরক দাবি তৃণমূলত্যাগী মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার। মঙ্গলবার মেদিনীপুরে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচিতে অংশ নেন মেদিনীপুরের সাংসদ জুন। ছিলেন বিজেপি বিধায়ক শংকর গুছাইত সহ প্রশাসনিক আধিকারিকরা। সেই কর্মসূচি শেষে সাংবাদিকদের সামনে তিনি আগের সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে বলেন, ‘তৃণমূল আমলে কেন্দ্রীয় সরকারের যেসব জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করার কথা সাংসদদের জানানো হত সেই কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হত না। কলাইকুন্ডায় বিমানবন্দর তৈরি করার জন্য কেন্দ্রীয় এভিয়েশন মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে আবেদন জানিয়েছিলাম। তৃণমূল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের...