প্রতীতি ঘোষ, বারাকপুর: মঙ্গলবার বারাকপুরের সূর্য্যপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মুখ ও বধির বালিকা বিদ্যালয় ও হোমে বৃক্ষরোপণের মাধ্যমে ১দিনের বৃক্ষরোপণ অভিযানের সূচনা হয়। ছিলেন রাজ্যর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বিশ্ব উষ্ণায়নের হাত থেকে দেশ তথা রাজ্যকে বাঁচাতে বেশি করে গাছ লাগানো, গাছ সংরক্ষণ করার ব্যাপারে সকলকে সচেতন করার বার্তা দেন। তিনি জানান, ‘রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যর প্রায় ৪০ হাজার গ্রামে ৪০ লাখ গাছ লাগানো হবে। সরকারি পতিত সব জায়গায় গাছ লাগানোর ব্যবস্থা হচ্ছে। বৃক্ষরোপণ নিয়ে বন দফতরের সঙ্গে একটি চুক্তি হয়েছে। সেই সঙ্গে রাজ্যর কারিগরি আর গ্রন্থাগার বিভাগের সহযোগিতায় রাজ্যর বিভিন্ন স্কুল-কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হবে। বন...
প্রতীতি ঘোষ, বারাকপুর: মঙ্গলবার বারাকপুরের সূর্য্যপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মুখ ও বধির বালিকা বিদ্যালয় ও হোমে বৃক্ষরোপণের মাধ্যমে ১দিনের বৃক্ষরোপণ অভিযানের সূচনা হয়। ছিলেন রাজ্যর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বিশ্ব উষ্ণায়নের হাত থেকে দেশ তথা রাজ্যকে বাঁচাতে বেশি করে গাছ লাগানো, গাছ সংরক্ষণ করার ব্যাপারে সকলকে সচেতন করার বার্তা দেন। তিনি জানান, ‘রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যর প্রায় ৪০ হাজার গ্রামে ৪০ লাখ গাছ লাগানো হবে। সরকারি পতিত সব জায়গায় গাছ লাগানোর ব্যবস্থা হচ্ছে। বৃক্ষরোপণ নিয়ে বন দফতরের সঙ্গে একটি চুক্তি হয়েছে। সেই সঙ্গে রাজ্যর কারিগরি আর গ্রন্থাগার বিভাগের সহযোগিতায় রাজ্যর বিভিন্ন স্কুল-কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হবে। বন দফতরের সঙ্গে চুক্তি মতো বন দফতরের তরফ থেকে চারাগাছ দেওয়া হবে। তা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফ থেকে রোপণ করার ব্যবস্থা করা হবে। সাধারণ মানুষ ওই গাছ রোপণ করবে ও সংরক্ষণ করবে। এমনকী নির্বিচারে গাছ কাটা হলে তারও ব্যবস্থা নেবে রাজ্য সরকার। সেই সঙ্গেই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পুকুর জলাশয় বুজিয়ে কোনো অবৈধ নির্মাণ করা যাবে না। পাশাপাশি গাছ চুরি বন্ধ করার ওপরও সরকার বেশি নজর দেবে। আর জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে হাতির তাণ্ডব থেকে মানুষকে বাঁচাতে রাজ্য সরকার ওইসব গ্রামের চারিদিকে বড়ো খাল, লম্বা জলাধার তৈরির সিদ্ধান্ত নিয়েছে।’