৪ দশক পর আরব সাগরে বিরল প্রজাতির মাছ

৪ দশক পর আরব সাগরে বিরল প্রজাতির মাছ

সুখবর ব্যুরো: জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর সাফল্যর মুকুটে যোগ হল নয়াপালক। আরব সাগরের গভীরে দীর্ঘ ৪ দশক পর সমুদ্রের অতল গভীরে থাকা বিরল প্রজাতির ‘ডিপ সি স্কেট’ মাছের খোঁজ পেয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। সমুদ্রের ৪০০ থেকে ৬০০ মিটার গভীরে এই প্রজাতির খোঁজ মিলেছে। বিরল প্রজাতির মাছের বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘Dipturus dhritiae’ জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র (জেডএসআই) প্রথম মহিলা অধিকর্তা ধৃতী বন্দ্যোপাধ্যায়ের নামে। বিরল প্রজাতির মাছ ১.৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে বলে জানান বিজ্ঞানীরা। মাছের আয়তন আর ডিএনএ’র নমুনা পরীক্ষা করে এটি বিরল প্রজাতির মাছ বলে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। কেরলমে আরব সাগরের উপকূলে ওয়েজ ব্যাঙ্ক এলাকায় চ্যাপটা আকারের লম্বা...