খুব শিগগিরই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। গত জুলাই মাসে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। জানিয়েছিলেন, খুব তাড়াতাড়িই তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। তারপর থেকেই সোহিনীর অন্তঃসত্ত্বাকালীন সময়ের নানা মুহূর্ত নিয়ে কৌতূহলী অনুরাগীরা। সম্প্রতি বেলুড়ে শ্বশুরবাড়িতে সোহিনীর সাধভক্ষণের জমজমাট আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্তও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা সোহিনী। তবে মাতৃত্বের এই বিশেষ সময়েও পেশাগত কাজের সঙ্গে কোনও সমঝোতা করতে নারাজ তিনি। নতুন ছবি ‘বেগুনি রঙের আলো’-র প্রচারে তাঁকে দেখা যাচ্ছে আগের মতোই হাসিখুশি এবং প্রাণবন্ত।
মানসী সিনহা পরিচালিত এই ছবির...

মানসী সিনহা পরিচালিত এই ছবির প্রচারে এসে অন্তঃসত্ত্বাকালীন নানা অভিজ্ঞতা এবং জীবনের নতুন অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন সোহিনী। আর সেখানেই ফাঁস করলেন আরও এক মজার তথ্য—হবু সন্তানের নাম নাকি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন শোভন! কী সেই নাম? শুনলে প্রথমে অবাক হতে পারেন আপনিও। শোভন তাঁদের হবু সন্তানকে ডাকবেন ‘টুল’ নামে! হ্যাঁ, ঠিকই শুনেছেন। ‘বেগুনি রঙের আলো’-র প্রচারে এসে সোহিনী নিজেই জানান, জুনিয়রকে ‘টুল’ বলে ডাকতে চান শোভন। নামটি শুনে স্বাভাবিকভাবেই উপস্থিত সকলের মধ্যে হাসির রোল পড়ে যায়। এমন অদ্ভুত নাম কেন? সোহিনী জানান, নামটির পিছনেও রয়েছে শোভনের নিজস্ব যুক্তি। তাঁর মতে, টুলের উপর ভর দিয়ে উঁচুতে ওঠা যায়। সেই ভাবনা থেকেই হবু সন্তানকে ‘টুল’ বলে ডাকতে চান তিনি। তবে শোভনের এই যুক্তি শুনে চুপ করে থাকেননি সোহিনীও। হবু বাবার কথার পালটা যুক্তি দিয়ে অভিনেত্রী বলেন, যদি ভর দিয়ে উপরে ওঠার কথাই হয়, তাহলে মই কিংবা সিঁড়িও তো হতে পারে! সোহিনী-শোভনের এই মজার কথোপকথনে যোগ দেন ছবির পরিচালক মানসী সিনহাও। মজা করে তিনি বলেন, এর চেয়ে ছোট আর কোনও নাম বোধহয় খুঁজে পাওয়া সম্ভব ছিল না!
এরপর সোহিনীও রসিকতা করে বলেন, মেয়ে হলে হয়তো নাম হবে ‘টুলি’! তাঁর এই মন্তব্যে ফের হাসির পরিবেশ তৈরি হয়। অর্থাৎ, সন্তানের আনুষ্ঠানিক নাম কী হবে, তা এখনও জানা না গেলেও বাবা শোভনের দেওয়া ডাকনাম আপাতত বেশ চর্চায়। হবু মা সোহিনী নিজেও নামটি শুনে প্রথমে অবাক হলেও, শোভনের যুক্তির কথা শুনে বিষয়টিকে বেশ মজারভাবেই নিয়েছেন। তবে সন্তানের নাম নিয়ে এই মজার আলোচনা করতে গিয়েই নাকি একটু ভয়ও রয়েছে সোহিনীর। কারণ, সন্তান পৃথিবীতে আসার আগে তাকে নিয়ে প্রকাশ্যে আগাম আলোচনা করা একেবারেই পছন্দ নয় শোভনের ঠাকুমার। ফলে বউমা সোহিনী প্রকাশ্যে এসব কথা বলেছেন জানতে পারলে কী হবে, তা নিয়েই খানিকটা চিন্তায় হবু মা! সব মিলিয়ে, নতুন অতিথির অপেক্ষায় এখন সোহিনী-শোভনের পরিবার। আর সেই অপেক্ষার মধ্যেই হবু বাবা-মায়ের মজার কথোপকথন এবং ‘টুল’-এর গল্প ইতিমধ্যেই মন কেড়েছে অনুরাগীদের।