‘আমার বিশ্বাস শর্মিষ্ঠা…’, নেপাল বিপর্যয়ে স্ত্রী নিখোঁজ, আশার কথা শোনালেন শুভ্রাংশু

‘আমার বিশ্বাস শর্মিষ্ঠা…’, নেপাল বিপর্যয়ে স্ত্রী নিখোঁজ, আশার কথা শোনালেন শুভ্রাংশু

নেপাল বিপর্যয়ের পর কেটে গিয়েছে প্রায় পনেরো দিন। কিন্তু এখনও কোনও সন্ধান মেলেনি মুকুল রায়ের পুত্রবধূ তথা শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। দীর্ঘ সময় ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগে পরিবার। এর মধ্যেই স্ত্রী-সহ নিখোঁজদের নিয়ে ফের মুখ খুললেন শুভ্রাংশু। তবে এত কিছুর মধ্যেও আশাবাদী তিনি। শুভ্রাংশুর বিশ্বাস, শর্মিষ্ঠারা সুস্থই রয়েছেন। তাঁর অনুমান, চিন-তিব্বত সীমান্তের কোনও এলাকায় হয়তো রয়েছেন তাঁর স্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা অন্য নিখোঁজরা। একইসঙ্গে তাঁর দাবি, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ্যে এসেছে। আর সেই কারণেই নিখোঁজ ব্যক্তিরা আরও উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন বলে মনে করছেন তিনি। তবে অযথা দুশ্চিন্তার...